শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হয় তাঁকে। পরে সেখানেই তিনি মারা যান।
এই ঘটনায় জাপানের পুলিশ তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি আবেকে গুলি করেন। আটকের পর তাঁর অস্ত্র বাজেয়াপ্ত হয়। হামলার সময় তাঁর পরনে ধূসর রঙের টি–শার্ট ও ট্রাউজার ছিল।
জাপানের পুলিশ জানিয়েছে, অসন্তুষ্টি থেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারী আগে থেকেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন। গুলিতে আবে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত হন। অন্য গুলিটি আবের কাঁধে লেগেছিল।

পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো আবে। মঞ্চে উঠে বক্তৃতা শুরুর পরপরই জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে।

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে। রক্তে ভেসে যেতে তার গায়ের জমা। গড়িয়ে পরে রাস্তাতেও। উদ্ধার করতে ছুটে আসেন কয়েকজন।

গুলিবিদ্ধ শিনজো আবেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ সময় আবের মধ্যে কোন প্রাণের লক্ষণ দেখতে পাওয়া যায়নি বলেই জানা গেছে।

জাপানের সবচেয়ে বেশি মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা শিনজো আবেকে হাসপাতালে নিতে নিয়ে আসা হয় বিশেষ হেলিকপ্টার। দ্রুতই তাকে নেয়া হয় হাসপাতালে।

শিনজো আবের বুকে ও ঘাড়ে গুলি লাগে। দেশটির গণমাধ্যমগুলো দাবি, গুলি করার পর সঙ্গে সঙ্গে পড়ে যান জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে। এরপর রক্তের স্রোত বয়ে যায়।

নারা শহরে শিনজো আবে গুলিবিদ্ধ হবার পরপরই জাপানজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ গোটা ঘটনাস্থল দ্রুত ঘিরে ফেলে ও এলাকাটি সিল করে দেয়।

এক বন্দুকধারী শিনজো আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। ওই বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনের ভেতরে অবস্থান করছিলেন। বের হতেই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তাঁর বয়স ৪২ বছর। তিনি জাপানের সাবেক নৌসেনা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি।
আরও পড়ুন: হাতে তৈরি অস্ত্র দিয়ে গুলি করা হয় শিনজো আবেকে

হাতে তৈরি বন্দুক দিয়ে গুলি ছোড়ে হামলাকারি। জাপানের পুলিশ জানিয়েছে, অসন্তুষ্টি থেকে হামলাকারী আগে থেকেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন।
একাত্তর/এসজে
