ভাষাসৈনিক কাজী এবাদুল হক মারা গেছেন

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:১০ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক কাজী এবাদুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিচারপতি কাজী এবাদুল হকের জানাজা শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজের পর ২টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, এবাদুল হক ১৯৩৬ সালের ১ জানুয়ারি ফেনী জেলার বালীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ঢাকা উচ্চ আদালতের আইনজীবী নিযুক্ত হন এবং ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন।

১৯৯০ সালে উচ্চ আদালত বিভাগের বিচারপতি পদে যোগ দেন তিনি। ২০০০ সালে তিনি আপিল বিভাগে বিচারপতি পদে পদোন্নতি পান। ২০০১ সালে তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতির পদ থেকে অবসর নেন।

আরও পড়ুন: হজের ফিরতি ফ্লাইট চলবে চার আগস্ট পর্যন্ত

বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক পান। তার মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।


একাত্তর/আরএ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর