দেশে ফিরেছেন আরও চার হাজার ৩৩২ হজযাত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১০:৩৬ পিএম

হজ পালন শেষে ১২টি ফিরতি হজ ফ্লাইটে চার হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন।

শনিবার (১৬ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ বিমানের পাঁচটি ও সৌদি এয়ারলাইন্সের ছয়টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমানে শুক্রবার রাত ২টা পর্যন্ত এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই  ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

আরও পড়ুন: সারাদেশেই তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন, বাড়ছে ডায়রিয়া

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে পাঁচ হাজার ৮৬৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বার্তা সংস্থা বাসস জানায়, সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ছয় নারীসহ ২০ জন হজযাত্রী মারা করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় তিনজন ও জেদ্দায় একজন।

 

একাত্তর/আরবিএস  

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর