রেলের লেভেল ক্রসিংয়ের ৫০ শতাংশই অরক্ষিত

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:৫৫ এএম

সারাদেশে রেলের দুই হাজার ৮০০ লেভেল ক্রসিংয়ের অন্তত ৫০ শতাংশই অরক্ষিত। এসব ক্রসিংয়ে হরহামেশা ঘটছে দুর্ঘটনা। গেলো সাত মাসে রেলপথে ছোট-বড়ো মোট এক হাজার ৫২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৮ জনের। অধিকাংশ দুর্ঘটনার কারণ ছিলো গেট কিপারদের দায়িত্বে অবহেলা। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের গবেষণা বলছে, গেলো দুই বছরে রেলের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছে ৭০০’র বেশি মানুষ। এসব দুর্ঘটনার জন্য লেভেল ক্রসিংগুলোতে দায়িত্ব পালন করা কর্মীরা দায়ি। তাদের মতে, মৃত্যুর এই মিছিল বন্ধে স্বয়ংক্রিয় ক্রসিং ব্যবস্থার কোনো বিকল্প নেই।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান বলেন, অদক্ষ কর্মী আর বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই লেভেল ক্রসিংগুলো নিরাপদ করা যাচ্ছে না। 

বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, অনেক ক্ষেত্রে ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে যেখানে সেখানে লেভেল ক্রসিং তৈরি করেন। কিন্তু সেই ক্রসিংয়ের নিরাপত্তা নিশ্চিতের কোনো ব্যবস্থা করেন না। এসবের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া উচিত। সেই সঙ্গে রেল বা সড়কসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যেও সমন্বয়টা জরুরি।

আরও পড়ুন: মীরসরাই দুর্ঘটনা: গেটম্যানকে আসামি করে মামলা

অধ্যাপক হাদিউজ্জামান বলেন, যতদিন না লেভেল ক্রসিংগুলো স্বয়ংক্রিয় করা যাচ্ছে ততদিন অন্তত নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা উচিত। ২৪ ঘণ্টা নজরদারির জন্য দক্ষ গেটম্যান নিয়োগ করা উচিত। সেই সঙ্গে সবগুলো লেভেল ক্রসিংয়ের আগে অন্তত তিনটি করে স্পিড ব্রেকার বসালে হয়তো চালকরা সতর্ক হবেন।  এতে কিছুটা কমতে পারে মৃত্যুর মিছিল।


একাত্তর/এসি

ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
যে কোনো দুর্ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে কর্তৃপক্ষ। গাজীপুরের রেল দুর্ঘটনার পর সেই একই পথে হেঁটেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমও।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর