চা শ্রমিকদের মজুরি নির্ধারণে বৈঠক চলছে

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৭:৩৩ পিএম

চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে রাজধানীর শ্রম অধিদপ্তরে বৈঠক চলছে।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে মালিক এবং শ্রমিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মজুরি বৃদ্ধি ও পুনঃনির্ধারণের বিষয়টিতে মধ্যস্থতা করেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।  

মজুরি বৃদ্ধি এবং পুনঃ নির্ধারণের বিষয়ে বিশ দফা দাবি দিয়েছেন শ্রমিকরা। এর মধ্যে বড় দাবি শ্রমিকদের দৈনিক হাজিরা মজুরি ১২০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা। 

যদিও মালিকরা বলছেন, বর্তমান অবস্থায় শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব নয়। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তারা মজুরি মাত্র চৌদ্দ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা বর্তমান বাজারমূল্যে একটি ডিমের দামের চেয়েও কম। 

দেশের ১৬৬টি চা বাগানে কাজ করা শ্রমিকদের ৫০ হাজার নিয়মিত হলেও বাকি প্রায় লাখখানেক শ্রমিকের চাকরি স্থায়ী নয়, ফলে এসব শ্রমিকরা সব রকম সুযোগসুবিধা থেকে বঞ্চিত।  

যদিও মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বাসস্থান এবং চিকিৎসা ছাড়া রেশনিংয়ের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয়।  

এদিকে শ্রমিকরা বলছেন, এই টাকা পরিমাণে খুবই কম। তবে চিকিৎসা, বিদ্যুৎ এবং বাসস্থানের টাকা শ্রমিকদের মজুরী থেকেই সমন্বয় করে নেন মালিকরা।

আরও পড়ুন: গার্ডার চাপায় মৃত্যু: পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

উল্লেখ্য, শ্রমিক ধর্মঘটে ৯ দিন ধরে সারা দেশের বাগান থেকে চা পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের চা শিল্প। 

দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা-বাগানে লাগাতার কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বর্তমানে তারা প্রতিদিন ২৩ কেজি চা পাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পাচ্ছেন।


একাত্তর/এসজে 

দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়েন ইকোনমিক কমিশনের বৈঠকে যোগ দিতে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থাকায় এসেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর