গার্ডার চাপায় মৃত্যু: পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৭:১৪ পিএম

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ধসে নিহতদের প্রত্যেককে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

একইসাথে গেল পাঁচ বছরে বিআরটি প্রকল্পে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেয়া হয়েছে তা দুই মাসের মধ্যে জানানোর আদেশও দেয়া হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে এ ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। 

আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: দোষ গেটম্যান ও মাইক্রোচালকের!

উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হন।

এ ঘটনায়  ১৫ আগস্ট দিনগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা (নং-৪২) দায়ের করেন।


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর