স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল

আপডেট : ১৭ মে ২০২১, ০৪:০১ পিএম

চট্টগ্রামে মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের ৫ দিনের রিমাণ্ড শেষে আজ ১৭ই মে আদালতে তোলা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য বিচারকের সামনে হাজির করা হলেও জবানবন্দি দেননি বাবুল আক্তার। পুনরায় রিমাণ্ড আবেদন না থাকায় বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। 

গত ১২ই মে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মাহমুদা খানম মিতু হত্যায় মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়। সেদিনই পিবিআই হেফাজতে থাকা বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে নেয়া হয় আদালতে। পরে শুনানী শেষে পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: মিতু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

একই মামলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার চট্টগ্রামের সাইদুল ইসলাম শাক্কুর চার দিনের রিমাণ্ড শেষ হয়েছে আজ। এদিকে, গত রোববার সকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কারাগারে থাকা মোতালেব মিয়া ও আনোয়ার হোসেনকে।

২০১৬ সালের ৫ ই জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাবার পথে গুলি ও ছুরিকাঘাতে মিতুকে হত্যা করা হয়। 

আরও পড়ুন: মিতু হত্যাকাণ্ড: চারদিনের রিমান্ডে সাইদুল ইসলাম সাকু

একাত্তর/ এনএ

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির ভোটের প্রচারে গুলি চালিয়েছে দুর্বৃত্ত। এতে একজন নিহত ও ওই আসনের বিএনপির প্রার্থীসহ দুই জন আহত হয়েছেন। এ ঘটনার দৃঢ়ভাবে নিন্দা জানিয়ে অন্তর্বর্তী...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর