পাকিস্তানে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৭:৩৮ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় বাংলাদেশ ত্রাণ পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সরকার সবসময় উদার। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা, ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা ইতোমধ্যে করতে বলেছি। আমরা তাদের ত্রাণ পাঠাবো।

শেখ হাসিনা বলেন, আমরা ১৯৭১ সালে যুদ্ধে জয়ী হয়েছি। সেই হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা আমাদের তা শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবাই তাদের পাশে আছি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, উত্তরের সহ-সভাপতি সাদেক খান, এম এ কাদের খান প্রমুখ। সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।


একাত্তর/এআর

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রায় ৯ বছর পার হতে চললেও রোহিঙ্গা সংকটের কোনো স্থায়ী সমাধান তো মেলেইনি, উল্টো দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে একাধিক নতুন...
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর