৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো ‘লকডাউন’

আপডেট : ২৪ মে ২০২১, ১০:০০ এএম

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৩ মে থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত চলমান ‘লকডাউন’ বহাল থাকবে। তবে এ সময় আন্তঃজেলা (দূরপাল্লার) বাস আসন সংখ‌্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ এবং ট্রেন।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব রেজাউল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগ থাকছে এবারের ‘লকডাউনে’। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক আসন শুণ্য রেখে সেবা দেওয়া যাবে।

এতে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ বহাল থাকবে।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় মৃত্যুর প্রথম ঘোষণা আসে ১০ দিন পর ১৮ মার্চ। এরপর আতঙ্কে থাকা দেশবাসীকে সংক্রমণ মুক্ত রাখতে গত বছর ২৬ মার্চ প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, যা কয়েক দফা বাড়িয়ে টানা ৬৬ দিন চলে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করলে প্রায় সব কিছু স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু চলতি বছরের মার্চ থেকে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করে।

দ্বিতীয় দফার করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।

বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ।

একাত্তর/আরএ

ভবিষ্যতে কার্যকরভাবে মহামারি পরিস্থিতি সামাল দেয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারির পর বাংলাদেশিদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর