প্রথম দিন চীনের টিকা গ্রহণকারীদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

আপডেট : ২৬ মে ২০২১, ০২:৪০ পিএম

চীনের উপহার দেওয়া সিনোফার্মের তৈরি করোনা টিকা প্রথম দিন ৫০১ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে টিকা গ্রহণ করা ৫০১ জনের কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। 

মঙ্গলবার (২৫ মে) টিকা দেওয়া চারটি সরকারি মেডিকেল কলেজ হল- ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিনোফার্মের এই টিকার প্রথম ডোজ গ্রহণকারী ৫০১ জনের মধ্যে পুরুষ ২৪৬ জন এবং নারী ২৫৫ জন। 

ঢাকা মেডিকেল কলেজে ১৭১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ১৩০ জন, মুগদা মেডিকেল কলেজে ৪৩ জন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১৫৭ জন প্রথম দিনে টিকা গ্রহণ করেছেন।

এদিন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম এই টিকা নেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

চীন সরকারের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিক্যাল ও নার্সিং কলেজের শিক্ষার্থী, বাদ পড়া ডাক্তার, আইনশৃঙখলা বাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়ীত্বে থাকা ব্যাক্তি এবং দেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা প্রায় ৩০ হাজার চীনা নাগরিককে দেয়া হবে। 

এদিকে টিকা গ্রহীতা শিক্ষার্থীদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


একাত্তর/আরএইচ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর