গাইবান্ধায় উপ নির্বাচন: নৌকা ছাড়া সব প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে একযোগে চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। 

চার প্রার্থী হলেন- জাতীয় পার্টি থেকে এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও মাহবুবুর রহমান (ট্রাক)। 

তবে এখনও ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মাহামুদ হাসান রিপন।

এর আগে সকাল আটায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৪৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।  এরই নানা অভিযোগে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ৫০ কেন্দ্র ভোট স্থগিত কেন বুঝতে পারছেন না হানিফ

এদিন গাইবান্ধার ওই আসনের নির্বাচন স্থগিতে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ইভিএমে কোনো সমস্যা নেই, সমস্যা মানুষের মধ্যে । তারা নির্বাচন ম্যানুপুলেট করছে। ভোট নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

বিশৃঙ্খলকারীদের ভোট ডাকাত উল্লেখ করে সিইসি বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। 


একাত্তর/এসি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর