এক এনআইডিতে ১৫টির বেশি সিম নয়

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৭:০৮ পিএম

একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম থাকলে তা দ্রুত বাতিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১৫ নভেম্বরের মধ্যে ১৫টি অধিক সিম থাকলে তা বাতিল করতে হবে। না হলে বিটিআরসি নিজ উদ্যোগেই তা করবে।

রোববার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্টের বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ মোট ১৫টি সিম নিবন্ধন করতে পারবেন।

যাদের ১৫টির বেশি নিবন্ধিত সিম আছে, তাদের পছন্দ অনুযায়ী ১৫টি সিম রেখে বাকি সিমগুলো বাতিল করতে হবে। এ সময়ের মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন করতে ব্যর্থ হলে বিটিআরসি দৈবচয়ন পদ্ধতিতে তা অনিবন্ধন করবে।

গ্রাহকের ১৫টির বেশি সিম থাকলে তিনি তার কাছাকাছি মুঠোফোন অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে তা অনিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন: মঙ্গলে উল্কার আঘাতে ভূমিকম্পের কথা জানালো নাসা

বিটিআরসি জানায়, এনআইডি ও স্মার্ট এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম–সংক্রান্ত তথ্য *১৬০০১# নম্বরে ডায়াল করে জানা যাবে। নম্বরটি ডায়াল করার পর ব্যক্তির পরিচয়পত্রের শেষ চারটি নম্বর জানতে হয়। সেই নম্বরটি দিলে ফিরতি খুদে বার্তায় সিমের সংখ্যা জানানো হয়।


একাত্তর/আরএ

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
এখন থেকে ১৬ বা ১৭ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বাংলাদেশি নাগরিকেরা। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সোমবার বিকেল থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর