মঙ্গলে উল্কার আঘাতে ভূমিকম্পের কথা জানালো নাসা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম

আগামী চার থেকে আট সপ্তাহের মধ্যে মঙ্গল গ্রহে অভিযান সমাপ্ত করবে নাসার ইনসাইট ল্যন্ডার। এর আগে নাসা জানালো, এই গ্রহে একটি উল্কার আঘাত হানার কথা ইনসাইট শনাক্ত করেছিলো। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নাসা জানায়, মঙ্গলের নিরক্ষরেখার কাছাকাছি বিশাল আকারের বরফের খণ্ড উপড়ে ফেলেছিল উল্কাপিণ্ডটি। 

সায়েন্স জার্নালে প্রকাশিত দুটি গবেষণাপত্রে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে মঙ্গল গ্রহে উল্কার আঘাত পর্যবেক্ষণ করে ইনসাইট। এ আঘাতের ফলে গ্রহটিতে ভূমিকম্প হয়, যা মঙ্গলের বাইরের আবরণ সম্পর্কে নতুন তথ্য দেয়। 

তবে বিশেষভাবে উল্লেখ করা যায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলে একটি উল্কার আঘাত হানার কথা। অ্যামাজনিস প্ল্যানিটিয়া নামের একটি অঞ্চলে আঘাত হেনে উল্কাটি ৪৯২-ফুট চওড়া ও ৭০-ফুট গভীর গর্তের সৃষ্টি করে। এর ফলে মঙ্গলে চার মাত্রার ভূকম্পন অনুভূত হয়। 

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির মহাজাগতিক ভূ-পদার্থবিদ ও ইনসাইট মিশনের প্রধান তদন্তকারী ব্রুস বানেরড জানিয়েছেন, ধূলিঝড়ের কারণে ইনসাইট ল্যন্ডারের সোলার প্যানেলে ধূলা জমে গেছে। ফলে এটির ব্যাটারির চার্জ ফুরিয়ে আসছে। 

মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ কাঠামো ও ভূকম্পন-সংক্রান্ত কার্যকলাপ পর্যবেক্ষণে সহায়তা করে আসছে ইনসাইট। ২০১৮ সালে দুই বছরের জন্য এই অভিযান পরিকল্পনা করা হলেও, পরে সময় বাড়িয়ে চার বছর করা হয়।

আরও পড়ুন: মহাকাশে যুদ্ধ বাধার সম্ভাবনা কতটুকু?

এই চার বছরে মঙ্গল গ্রহে এক হাজার ৩১৮টি ভূমিকম্প পর্যবেক্ষণ করে ইনসাইট। তবে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ইনসাইটের সাথে সব যোগাযোগ হারিয়ে ফেলবে নাসা। 

ব্রুস বানেরড বলেন, ইনসাইটের সহায়তায় মঙ্গলের বাইরের আবরণের পুরুত্ব ও গঠনগত বৈশিষ্ট্য এবং গ্রহটির কেন্দ্রের আকার ও ঘনত্ব জানা গেছে। প্রথমবারের মতো পৃথিবীর বাইরের একটি গ্রহের অভ্যন্তরের বিস্তৃত মানচিত্র পেয়েছি আমরা। 


একাত্তর/এসজে
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর