৩৩ মাস পর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

দীর্ঘ ৩৩ মাস পর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার পরীক্ষায় বসতে আবেদন করেছেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন প্রার্থী। 

সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

এতে বলা হয়, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের পরীক্ষা হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর। এই পরীক্ষাও সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে।

এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং সাত ও আট আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে পরে পরীক্ষা স্থগিত করা হয়। 

কেমন হবে নিবন্ধন পরীক্ষা

তিন ধাপে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে শুরু হবে প্রথম ধাপ। এই পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে দিতে হবে লিখিত পরীক্ষা। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নেওয়া হবে মৌখিক পরীক্ষা।


একাত্তর/এসি

দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা...
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষমতা পেলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর