সরকারি ব্যয় কমাতে জমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি কেনা স্থগিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যে সরকার পরিচালন বাজেট বরাদ্দ থেকে ভূমি অধিগ্রহণ, ভবন ও স্থাপনার নতুন ক্রয়াদেশ এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর: বাসস। 

চলতি ২০২২-২৩ অর্থবছরে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন সিদ্ধান্তটি প্রযোজ্য হবে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

পরিপত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে অর্থ বিভাগ ইতোপূর্বে জারি করা স্মারক ও পরিপত্রের অনুবৃত্তিক্রমে ২০২২-২৩ অর্থবছরে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের বাজেট বরাদ্দ থেকে তিনটি খাতে অর্থ ব্যয় স্থগিত বা হ্রাস করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে- পরিচালন বাজেটের অধীন ‘ভূমি অধিগ্রহণ’ খাতে বরাদ্দ থাকা অর্থ ব্যয় সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একইভাবে ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ করা অর্থের বিপরীতে নতুন কোনো কার্যাদেশ দেওয়া যাবে না। এর আগে কার্যাদেশ দেওয়া হয়েছে, এমন ক্ষেত্রে বাজেট বরাদ্দের ৫০ শতাংশের বেশি ব্যয় করা যাবে না। এছাড়া, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে বরাদ্দ থাকা অর্থ ব্যয়ও পুরোপুরি স্থগিত থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পরিচালন বাজেটের ভূমি অধিগ্রহণ, ভবন ও স্থাপনা এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এমনকি অন্য কোনো খাত থেকেও এসব খাতে অর্থ আনা যাবে না। 

আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর

চলমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে সরকার ইতোমধ্যে ব্যয় কমাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গত জুলাই থেকে সরকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কাটছাঁট করছে। তখন সিদ্ধান্ত হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরে কিছু প্রকল্পে কোনো অর্থ ছাড় দেওয়া হবে না। আবার কিছু প্রকল্পে অর্থ বরাদ্দ ২৫ শতাংশ কম দেওয়া হবে।

সরকার গত ৯ জুন ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করে। এতে অনুন্নয়ন ব্যয় অর্থাৎ বেতন, ভাতা, সুদ ইত্যাদি খাতেই খরচ হবে বাজেটের বড় অংশ, যার পরিমাণে চার লাখ ১১ হাজার কোটি টাকার মতো। আর উন্নয়ন ব্যয়ের জন্য রাখা হয়েছিল দুই লাখ ৬০ হাজার কোটি টাকা।


একাত্তর/এসজে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে বিশাল অভিযানকে কেন্দ্র করে শনিবার দিনভর রণক্ষেত্র ও থমথমে পরিস্থিতি বিরাজ...
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর