সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১১:১৬ এএম

বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা টহল কার্যক্রম বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি জানান, এর অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরো দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের বিজয় দিবস স্মরণে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি।

এসময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করতে পারেনি বাংলাদেশে। জঙ্গিবাদকে আমরা একদম সমূলে উৎপাটন না করলেও নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা মনে করি, ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের ছেলেরা পাচ্ছে। তখনই এ জায়গা (জঙ্গিবাদ) থেকে ফিরে আসছে।

আরও পড়ুন: ২০৪১ সালের মধ্যে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ দৃশ্যও দেখেছি, মা তার ছেলেকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের ডেড বডি স্বজনরা নেননি। সব সময় দু-একজন ভিন্ন মতের থাকে। যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে, তারা ভুল কাজ করেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারদিন নূর পরশ হত্যা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। বিষয়টি তারা ভালো বলতে পারবে।


একাত্তর/আরএ

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর