তেঁতুলিয়ায় পারদ নামলো সাতে, ঢাকার আকাশে সূর্যের দেখা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম

ঠান্ডা বাতাস আর হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তরের জেলাগুলো। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।

সোমবার (৯ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলিসিয়াস। 

এর আগে রোববার (৮ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

image


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: ওড়না পেয়েছেন বাবা, খুঁজে চলেছেন মেয়ের লাশ

image


অপরদিকে অনেকদিন পর এমন শীতের মুখোমুখি হওয়া ঢাকাবাসী সোমবার খানিকটা স্বস্তি পেয়েছে। টানা কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ দেখেছে নগরবাসী।

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকা রাজধানীতে দুপুরের পর মিলেছে রোদের দেখা।


একাত্তর/এসি


দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায়...
কুয়াশায় ঢেকে গেছে সারাদেশ। বেশ কয়েক দিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলেই অনুভূত হচ্ছে তীব্র শীত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি...
মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়সহ সীমান্তবর্তী জেলাগুলোতে গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও দিন ও রাতের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর