আরেক দফা বাড়লো গ্যাসের দাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার গ্যাসের দামও বাড়ানো হলো। তবে আবাসিকে দাম বাড়েনি। শিল্প ও বাণিজ্যিক খাতে দাম বেড়েছে। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে।  

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ০২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। আর সার কারখানার জন্য বাড়ানো হয়নি, সেটি আগের মতো অথাৎ ১৬ টাকাই রয়েছে। 

শিল্প-কারখানার ক্ষেত্রে বৃহৎ শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।


image


বাণিজ্যিক গ্রাহকদের (হোটেল, রেস্তোরাঁ) ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ২৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। তবে সিএনজি স্টেশনে গ্যাসের দাম আগের মতোই প্রতি ঘনমিটার ৪৩ টাকা থাকছে।

আরও পড়ুন: লিটন ঝড়ে কুমিল্লায় থামলো সিলেট

এদিকে, আবাসিকে এবার গ্যাসের দাম বাড়ানো হয়নি, সেটি আগের মতোই রয়েছে। রান্নার গ্যাসের জন্য দুই চুলার (ডাবল বার্নার) মাসিক বিল ১০৮০ টাকা, এক চুলার মাসিক বিল ৯৯০ টাকাই রয়েছে। আর প্রিপেইড মিটারে প্রতি ইউনিট খরচ ১৮ টাকা।


একাত্তর/আরবিএস  

বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি সার সিন্ডিকেট ভাঙতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।  
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর