লিটন ঝড়ে কুমিল্লায় থামলো সিলেট

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ এএম

লিটন দাসের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ থামালো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার (১৮ জানুয়ারি) আসরের ১৬তম ম্যাচে কুমিল্লা ৫ উইকেটে হারিয়েছে সিলেটকে। ৪২ বলে ৭০ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন।

প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর নিজেদের ষষ্ঠ খেলায় প্রথম  হারের মুখ দেখলো মাশরাফির সিলেট। অন্য দিকে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিলো কুমিল্লা।

স্থানীয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। তবে জাতীয় দলে সতীর্থ  পেসার হাসান আলির পরের ডেলিভারিতেই আউট হন ৬ বলে ৭ রান করা হারিস।

পরের দুই ওভারে আরো দুই ব্যাটারকে হারায় সিলেট। পেসার আবু হায়দারের করা তৃতীয় ওভারে প্রথম বলে বিদায় নেন তিন নম্বরে নেমে ১ রান করা  আকবর আলি। পরের ওভারের চতুর্থ বলে ৯ রান করা জাকির হাসানকে ফেরান হাসান। এতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৫ রানে পরিণত হয় সিলেট।

চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেও, বেশি দূর যেতে পারেননি ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে প্রথম দুই বলেই শান্ত-মুশফিককে তুলে নেন পেসার মুকিদুল ইসলাম। শান্ত ১৯ বলে ১৩ ও মুশফিক ৩টি চারে ১৫ বলে ১৬ রান করেন। ২৮ বলে ২৮ রান যোগ করেন শান্ত-মুশফিক জুটি। একই ওভারের শেষ বলে রান আউট হন শরিফুল্লাহ।

পরের ওভারে স্পিনার তানভীর ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রানের খাতা খুলতে পারেননি তিনি। এতে ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সিলেট। কিন্তু লোয়ার-অর্ডারে সেটি হতে দেননি ইমাদ ওয়াসিম-থিসারা পেরেরার জুটি।

অষ্টম উইকেটে ৬৩ বলে ৮০ রান তুলে সিলেটকে ৭ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন ইমাদ ও পেরেরা। ইমাদ ৩২ বলে অপরাজিত ৩৯ ও পেরেরা ৩২ বলে অনবদ্য ৪৪ রান করেন। ইমাদ ৩টি চার ও ১টি ছয় এবং পেরেরা ২টি করে চার-ছয় মারেন। কুমিল্লার হাসান-মুকিদুল ২টি করে উইকেট নেন।

১৩৪ রানের লক্ষে খেলতে নেমে কুমিল্লাকে দারুণ শুরু এনে দেন ওপেনার লিটন দাস। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে ৪৯ রান পায় কুমিল্লা। এসময় ২৪ বলে লিটনের অবদান ছিল ৩৪ রান। অন্যপ্রান্তে ১২ বলে ১১ রান করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

অষ্টম ওভারে দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা। রান আউটের ফাঁদে পড়ে ১৫ রানে করে আউট হন রিজওয়ান।

উইকেটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক ইমরুল কায়েস। ১টি করে চার-ছয় মারেন তিনি। ১২তম ওভারে অফ-স্পিনার শরিফুল্লাহর বলে আউট হওয়ার আগে। ১৯ বলে ১৮ রান করেন কুমিল্লার অধিনায়ক ইমরুল।

১৪তম ওভারের প্রথম বলে ছক্কায় এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান লিটন। এজন্য ৩৭ বল খেলেছেন তিনি। ওভারে লিটনের আরো ২টি ছয় ও ১টি চারে ২৪ রান পায় কুমিল্লা।

আরও পড়ুন: অবশেষে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স

পরের ওভারে লিটনকে থামান মাশরাফি। ৪২ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭০ রানের ইনিংসটি সাজান লিটন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে আবারও উইকেট শিকার করেন ম্যাশ। এবার মাশরাফির শিকার ৩ রান করা পাকিস্তানের খুশদিল শাহ। আর তৃতীয় বলে রান আউট হন জাকের আলি।

এমন অবস্থায় শেষ ৩ ওভারে ১৬ রান দরকার পড়ে কুমিল্লার। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১৭ রান তুলে দলের জয় নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও মোসাদ্দেক। ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করে কুমিল্লা। চার্লস ১৮ ও মোসাদ্দেক ৫ রানে অপরাজিত থাকেন। সিলেটের মাশরাফি ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন।


একাত্তর/আরএ

আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর