তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক এমডি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১০:৪৬ এএম

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বাংলাদেশে তার প্রথম সফরে শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় আসছেন।

ভ্যান ট্রটসেনবার্গ তার তিন দিনের সফরে রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। 

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কি করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’

ভ্যান ট্রটসেনবার্গ সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তার সঙ্গে থাকবেন।


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১২৫ বছরের ইতিহাসে প্রথম কোনো স্পিকার হিসেবে বাংলাদেশ সফর করছেন মিল্টন ডিক।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার...
বাংলাদেশের বন্যা পুনরুদ্ধার ও ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন বা ২৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর