২১ ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, ‘যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হবে।’ খবর বাসসের।

পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, সকল রেঞ্জের ডিআইজি, পুলিশের সকল জেলা সুপারিন্টেন্ডেন্ট ও অন্যান্য ইউনিটের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।

গুজব সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনার ও দেশের প্রধান শহরগুলোকে নজরদারির আওতায় আনার জন্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন।

মামুন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ  শহিদ মিনারের আশপাশের এলাকাকেও সিসিটিভি’র আওতায় আনা হবে।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমে পাঁচদিন পাঠদান: শিক্ষামন্ত্রী

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো দেশের জনগণ শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবে।

এসময় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, মো. আতিকুল ইসলাম ও মো. মাজহারুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের সদর দপ্তরে উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস করতে চায় না।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর