দশ ট্রাক অস্ত্র পাড়া মহল্লায় বিতরণের পরিকল্পনা ছিলো!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪ এএম

ভারতের আসামে গড়ে উঠা সাবেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-উলফা’র নামে বাংলাদেশে আনা ১০ ট্রাক অস্ত্রের বেশিরভাগই দেশের পাড়া-মহল্লায় ছড়িয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা ছিলো বিএনপি-জামায়াত সরকারের।

ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জগজিৎ সিং একাত্তর টিভিতে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন, এই অস্ত্র ধরা না পড়লে ২১ আগস্টের মতো আরও ঘটনা ঘটতো।

পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজবুল মুজহিদীনের প্রধান সৈয়দ সালাউদ্দিন ও ১০ ট্রাক অস্ত্রের ভাগ বাটোরায়া নিয়ে উলফার পরেশ বড়ুয়ার সঙ্গে বাংলাদেশে এসেছেন। এমন সব তথ্য ভারতীয় গোয়েন্দাদের জন্য ছিলো জ্বলন্ত কড়াইয়ের সঙ্গে চুলার আগুনে পড়ার মতো।

image


পাঞ্জাবের সন্তান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জগজিৎ সিং প্রথমসারির ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তা হিসাবে তখন সেভেন সিস্টার্সে উলফা আর তার প্রধান পরেশ বড়ুয়ার ষড়যন্ত্র ভাঙ্গার অ্যাসাইনমেন্টে। অস্ত্র আর জঙ্গির খবর দিয়ে সহায়তা চাইলেন বাংলাদেশ সরকারের।

জগজিৎ বলেন, দশ ট্রাক অস্ত্র খালাসের ঘটনাস্থলের কাছেই পরেশ বড়ুয়ার অবস্থান হলেও দুঃখজনক হলেও সত্য যে, এনিয়ে চুপ ছিলো বিএনপি সরকার। তাদের ইচ্ছায় সেই সময় নীরব ছিলো সামরিক গোয়েন্দা অধিদপ্তর। পুলিশকেও দূরে সারিয়ে রাখে বিএনপি সরকার।

তিনি বলেন, এসবের চেয়ে ভয়ঙ্কর তথ্য ছিলো পাকিস্তানের জঙ্গি সংগঠন জামায়াতুল মুহাহিদীন প্রধান জড়িত আছেন দশ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে। সোর্স জানালো, আগে থেকেই তার অবস্থান বাংলাদেশের ভেতরে। সেই তথ্য জানালো হলো বাংলাদেশ সরকারকে।

ভারতের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা জানান, বাংলাদেশকে জানানোর পর সবাই সতর্ক হয়ে উঠে। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে, পরেশ বড়ুয়া এবং সালাউদ্দিনের মধ্যে বৈঠকের খবর পেয়েও নীরব ভূমিকা পালন করেছিলো সেই সময়ের বিএনপি-জামায়াত জোট সরকার।

image


পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো বিকল্প নেই তখন। ভারতের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়েই তৎপর হলেন তিনি। জানান, সঠিক সময়ে এই তথ্য পাওয়া জরুরি ছিলো।

২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের চারমাসের মধ্যের ঘটনা। তদন্তে বেরিয়ে আসা তথ্যে যে দুইয়ে দুই চারের অঙ্ক মিললো। জগজিতের ভাষায় তা হলো, বিএনপির কাঁধে সওয়ার জামায়াতের পাকিস্তানি এজেন্ডার গুটি। তিনের টার্গেটই অভিন্ন- আওয়ামী লীগ।

মেজর জেনারেল জগজিৎ বলেন, ১০ ট্রাক অস্ত্র চালানের ৫০ থেকে ৫৫ ভাগ পাকিস্তানের দোসর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাড়া-মহল্লার কর্মীদের কাছে বিতরণের পরিকল্পনা ছিলো। এসব অস্ত্র বিএনপিকে ক্ষমতায় আনতে কাজে লাগবে, এমনটাই বোঝানো হয়েছিলো সেই সময়ে। 

তরুণ সেনা হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া জগজিৎ সিং এখনও শিউরে ওঠেন সেই কথা ভেবে যে, সেদিন ১০ ট্রাক অস্ত্র ধরা না পরলে কেমন হতো আজকের বাংলাদেশ।

আরও পড়ুন: বিএনপি নির্বাচন না এলে আইসিইউতে যাবে: কাদের

উল্লেখ্য, ২০০৪ সালের এক এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় সিইউএফএল জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে। পরে তা ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হিসেবে পরিচিতি পায়। এই চালান ধরা পড়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সেই সময় বলা হয়েছিলো, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিলো।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর