‘সিদ্দিকবাজার বিস্ফোরণে নাশকতার আলামত পাওয়া যায়নি’

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

তিনি বলেন, ‘এখনো তদন্ত কাজ চলছে। তাই এ মুহূর্তে সুনিশ্চিতভাবে কোন কিছু বলা যাচ্ছে না। আমাদের পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদন পাওয়া পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কি ঘটেছিল।’ 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খবর: বাসস। 

খালেদা জিয়ার সাজা মওকুফ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাসায় অবস্থান করে তাকে চিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছিলেন। তারও সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে খালেদা জিয়ার আত্মীয়রা পুনরায় আবেদন করেছেন। সেটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে আবেদনটি গৃহীত হবে কি হবে না তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু এবং জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়তে  সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।  

তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর নেশা, এটা যে একটা সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বুঝাতে হবে। শুধু কঠোর হলেই মাদক বন্ধ করা যাবে না। মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে খালেদার মুক্তি চেয়ে আবেদন এসেছে: আইনমন্ত্রী

পুলিশ সুপার মো. সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা  বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। অন্যান্যের মধ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর