বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯:৫৪ পিএম

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সব ধরনের প্রস্তুতি শেষে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। 

বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন জানান, সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সংযোগ শুরু করে আদানি। আপাতত মোট ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎকেন্দ্রটি। 

আদানি পাওয়ার বাংলাদেশের এক কর্মকর্তা জানান, আপাতত ২৫ মেগাওয়াট যাচ্ছে। ধীরে ধীরে এই বিদ্যুৎ সরবরাহ বাড়বে। সব মিলিয়ে ৭৪৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সঞ্চালন লাইনে দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, বিদ্যুৎ বিভাগ থেকে রাত ৯টার দিকে জানানো হয়, ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ২৫ থেকে বেড়ে ৫০ মেগাওয়াট হবে।

আরও পড়ুন: ‘ইউক্রেন যুদ্ধ রোহিঙ্গা সংকট থেকে মনোযোগ সরিয়েছে’

প্রসঙ্গত, বিদ্যুৎ ক্রয়চুক্তির অধীনে কয়লা আমদানির মূল্য কমাতে আলোচনার জন্য আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত মাসে আদানির একটি দল ঢাকায় এসে একদিনের আলোচনা শেষ করে ভারতে ফিরে যান। তবে দামের বিষয়টি সেই সভায় চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। সোমবার (১৩ মার্চ) বাংলাদেশের প্রতিনিধি দল আদানির সাথে আলোচনার জন্য ভারত যাবে বলেও জানা গেছে। 


একাত্তর/জো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর