প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১০:০০ এএম

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না। প্রকল্প পরিচালকের দায়িত্ব স্বাধীন হতে হবে। প্রকল্প ব্যবস্থাপনায় নিজস্ব বিধিবিধান অনুসরণ করতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন ও নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ভবন নির্মাণ করা হয়েছে, অথচ সেগুলো পড়ে আছে। এসব ভবন কাজে লাগাতে হবে। ভবন ফেলে রাখা যাবে না। দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে। এরই মধ্যে কেনা হয়েছে এমন যন্ত্রপাতি ও নির্মিত ভবন ফেলে রাখা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ও রপ্তানির সুযোগ দেখতে হবে। জমি পতিত (ফেলে রাখা) রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা, জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখতে হবে।

দেশি মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি রাক্ষুসে মাছ এনে যেন ক্ষতি না করা হয়। দারিদ্র্য দূরীকরণ শব্দ বাদ দিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প নামে শব্দ ব্যবহার করতে হবে।

অভ্যন্তরীণ বিভিন্ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর