আজ থেকে ৬ ঘন্টা চলবে মেট্রোরেল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:০৬ পিএম

যাত্রী পরিষেবার সময় বাড়লো মেট্রোরেলে। বুধবার থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করেছে। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

এম এ এন ছিদ্দিক বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে এবার দুপুর দুইটা পর্যন্ত সময় বাড়ানো হলো। সামনে মেট্রোর সময় ধাপে ধাপে আরো বাড়বে।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু আছে বলেও জানান তিনি।

ডিএমটিসিএল এমডি জানান, গত বুধবার পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন করে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ১০ লাখ ৭৭ হাজার। খরচ হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকার মতো। খরচের বেশির ভাগ গেছে বিদ্যুতের পেছনে। সঙ্গে রক্ষণাবেক্ষণ, বেতন ও অন্যান্য খরচ রয়েছে।

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

আরও পড়ুন: ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া পৌঁছালো ট্রেন

এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। সরকার ব্যয় করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।


একাত্তর/আরএ

ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর