ব্লিনকেন কাছে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চাইবেন মোমেন

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৮:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। 

বৈঠকের আগে রোববার ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, দ্বিপাক্ষিক নানা বিষয় ছাড়াও বঙ্গবন্ধুর খুনীকে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও তিনি মার্কিন মন্ত্রীর সাথে কথা বলবেন। 

মোমেন বলেন, আমেরিকার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমেরিকা আমাদের সবচেয়ে বন্ধু দেশ, সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, বড় ব্যবসা-বাণিজ্য রয়েছে তাদের সঙ্গে। এগুলো আগামী ৫০ বছরে আরও শক্তিশালী কীভাবে করতে পারি, তা নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে ফেরতের বিষয়টি তুলে ধরা হবে। আমেরিকার মতো একটি দেশ, এ দেশ আইনের দেশ, এদেশে কেন খুনিকে আশ্রয় দেয়া হবে? এই খুনি মিথ্যা তথ্য দিয়ে এখানে দিব্যি আরামে আছে। অবশ্যই বিষয়টি আবারও তুলে ধরবো।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কী কী বিষয় প্রাধান্য পাবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গা সংকট, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ আরও নানা বিষয় গুরুত্ব পাবে।


একাত্তর/এআর

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রশ্ন তুলেছেন, বিশ্বের বহু দেশে নির্বাচন হলেও সেসব দেশ নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কয়দিন কথা বলে। কিন্তু বাংলাদেশ নিয়ে তারা প্রতিদিন কথা...
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ছাড়াই রাষ্ট্রীয় সফরে ভারতে রাজধানী দিল্লির উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রথমবারের মতো সশরীরে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল...
মিয়ানমারে অর্থনৈতিক অবরোধ দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর