বিশ্বে মুক্ত গণমাধ্যম সূচকে যে অবস্থানে বাংলাদেশ

আপডেট : ০৩ মে ২০২৩, ০৫:৫০ পিএম

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে’ আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৩৫ দশমিক ৩১ পয়েন্ট নিয়ে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ১৬৩। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬২।  

বুধবার ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত সূচক থেকে এসব তথ্য জানা গেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। 

৯৫ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। আর ২১ দশমিক ৭২ নিয়ে একেবারে তলানিতে উত্তর কোরিয়া। নরওয়ে ছাড়া শীর্ষ ১০-এ রয়েছে আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, পর্তুগাল ও তিমুর লেস্তে। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। সংগঠনটি প্রতি বছর গণমাধ্যমের স্বাধীনতার নানা দিক খতিয়ে এই সূচক তৈরি করে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। তা হলো- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা। ২০১০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৬। পরে ২০১১-১২ সালে ১২৯, ২০১৩ সালে ১৪৪, ২০১৪ সালে ১৪৬, ২০১৫ সালে ১৪৬, ২০১৬ সালে ১৪৪, ২০১৭ সালে ১৪৬, ২০১৮ সালে ১৪৬, ২০১৯ সালে ১৫০, ২০২০ সালে ১৫১, ২০২১ সালে ১৫২ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। চলতি বছর প্রতিবেশি দেশ ভারত ১৬১, পাকিস্তান ১৫০, নেপাল ৯৫, ভুটান ৯০ নম্বরে রয়েছে। আর যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের অবস্থান যথা ১৬৪ ও ৭৯। চীনের ১৭৯, যুক্তরাষ্ট্র ৪৫ ও যুক্তরাজ্য ২৬ নম্বর অবস্থানে রয়েছে।


একাত্তর/এআর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শনিবার। প্রতিবছর এই দিনে সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং -স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব‘।
আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই...
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে দেয়া রেটিংয়ের বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আএসএফ) ভুল স্বীকার করেছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর