রেটিং নিয়ে ভুল স্বীকার করেছে আরএসএফ: আরাফাত 

আপডেট : ০২ মে ২০২৪, ০৩:০৯ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে দেয়া রেটিংয়ের বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আএসএফ) ভুল স্বীকার করেছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুল, অর্ধসত্য ও অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশকে ১৬৩তম দেখিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে সংস্থাটি ভুল স্বীকার করে জানিয়ে তিনি বলেন, তারা সংশোধন করে পুনরায় সূচক প্রকাশ করবে।

এসময় তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, কিন্তু এর অপব্যবহার কাম্য নয়। সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তাহলে দেশে গণমাধ্যমের সংখ্যা এত বাড়তে দিতো না।

‘দেশের এতো গণমাধ্যমই প্রমাণ করে, মত প্রকাশের স্বাধীনতায় সরকার কতটা আন্তরিক,’ মন্তব্য করেন তিনি।

এদিকে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগের ‘মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র’ নিয়ে প্রচুর মিথ্যা ছড়ানো হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে গুজব ছড়ানো হয়েছে। সরকার সব ধরনের সমালোচনা নিতে প্রস্তুত, যদি সেটার সত্যতা ও যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ থাকে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় বলেও মন্তব্য করেন মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য ছড়ানোর জন্য কিছু গণমাধ্যম কর্মীদের ব্যবহার করা হয়।

‘পরিবেশের ঝুঁকি নিয়ে কেউ যদি সততা আর পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে কোনো বাধা পায়, কথা দিচ্ছি আমি তাদের নিরাপত্তার সব ব্যবস্থা নেবো,’ বলেন তথ্য প্রতিমন্ত্রী।

আরবি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শনিবার। প্রতিবছর এই দিনে সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং -স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব‘।
আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই...
কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে...
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও তাণ্ডবের জন্য ‘তৃতীয় পক্ষ’কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে তিনি বলেছেন, নৈরাজ্যের...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর