মানুষের মঙ্গলে কাজ করতে প্রকৌশলীদের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ১৩ মে ২০২৩, ০৭:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের মঙ্গলের কাজ করতে প্রকৌশলীদের আহবান জানিয়েছেন।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনে, যেকোনো নির্মাণের আগে দেশের আবহাওয়া-জলবায়ু-আর্দ্রতা বিবেচনায় রেখে নকশা করার পরামর্শ দেন তিনি।

প্রকৌশলীদের সবচেয়ে বড় এই জমায়েতে হাজির হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশাল আয়তনের যে ইন্সটিটিউশন প্রাঙ্গণ- সেই জমি নামমাত্র মূল্যে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। কারণ- যারা দেশের বড় সব প্রকল্পের কারিগর- তাদের নিজের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ।

আর তাই দেশের প্রতিটি ভবন নির্মাণ বা যেকোনো কাজে দেশপ্রেম- মানুষের প্রতি ভালোবাসা ও জল মাটির ভাষা বোঝার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমাদের বৃষ্টি প্রধান দেশ। যে কারণে আমাদের ভেন্টিলেশন সবচেয়ে বেশি দরকার, আমি বহুবার বলেছি। প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেশনের ব্যবস্থার করতে হবে।

দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমে- টকশোর আলোচনায় অনেকেই মেগা প্রকল্পের সমালোচনা করেন। কিন্তু একেকটি প্রকল্প যখন দৃশ্যমান হচ্ছে তখন তার সুফল মানুষ পাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল তার উদাহরণ।

তিনি বলেন, বিমানবন্দর রেল স্টেশন থেকে বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত আন্ডারপাসসহ নতুন প্রকল্প আছে সামনে।

শেখ হাসিনা প্রকৌশলীদের বলেন, আপনাদের কাজের পরিধি অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনাদের কাজের গুনগত মান যাতে ঠিক থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে।

আগামী দিনের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। স্যাটেলাইট থেকে সাবমেরিন কেবল- উন্নয়নের সুফল পাচ্ছে বাংলাদেশ। সেই যাত্রায় বরাবরের মতো প্রকৌশলীদের পাশে থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

পরে তিনি ৫ দিনের সম্মেলন উদ্বোধন করেন। বলেন, যে কেউ যেকোনো বাজেটে প্রকল্প নিয়ে এলেই তিনি তা অনুমোদন করেননা। সেই প্রকল্পের সুবিধা কতোটা পাবে সাধারণ মানুষ- অর্থনীতিতে তার কি অর্জন যোগ হবে তাই মূল বিবেচনা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

এসময় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/আরএ

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর