আশ্রয়কেন্দ্রে চার লাখ মানুষ

আপডেট : ১৪ মে ২০২৩, ১২:৩৪ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম করার মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে চার লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রোববার জানানো হয়েছে, উপকূলীয় ১৪ জেলায় ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ মানুষ আশ্রয় নিতে পারেন। 

ইতোমধ্যে সেখানে চার লাখ পাঁচ হাজার ৪২৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ২৩ হাজার ২৭টি।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র রোববার সকাল নটা নাগাদ কক্সবাজার উপকূল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দুরে অবস্থান করছিল। তবে ঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজারের টেকনাফে প্রভাব পড়তে শুরু করেছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হওয়ার পর সকাল থেকেই কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষ জড়ো হতে শুরু করেছেন।  

কক্সবাজারে প্রায় ৫৭৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সব আশ্রয় কেন্দ্রে ৫ লাখের বেশী লোক আশ্রয় নিতে পারবে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে জেলার উপকূলীয় এলাকায় রেড ক্রিসেন্টের ৮ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক কাজ  করছেন। ৩২৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

শনিবারই কক্সবাজার জেলাকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও পায়রা বন্দরসহ উপকূলীয় আরও ১১ জেলাকে রাখা হয়েছে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। 

আরও পড়ুন: কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা?

চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বাকি ১০ জেলায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 


একাত্তর/আরবি 


প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশের উপকূলে আসছে না। এরিমধ্যে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো।
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। 
ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবিলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেডক্রিসেন্টসহ...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর