আকাশ থেকে ড্রোন নজরদারিতে নির্বাচন ও গণভোট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো- ভোটের মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রথমবার উন্নত প্রযুক্তির ‘মানুষবিহীন আকাশযান’ বা ড্রোন ব্যবহার করা হচ্ছে।

এতে এক নতুন ও প্রযুক্তিনির্ভর নির্বাচনী অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আকাশপথে সার্বক্ষণিক নজরদারি চালাবে বাংলাদেশ বিমানবাহিনী।

নির্বাচন ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেল সূত্রে জানা গেছে, দেশের আকাশসীমা রক্ষায় নিয়োজিত বিশেষ কৌশলগত সম্পদ বা ড্রোনগুলো এখন নির্বাচনী মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে।

বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে ৩,৭৩০ জন সদস্য এই প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছেন। এছাড়া জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ও পরিবহন বিমানও প্রস্তুত রাখা হয়েছে। এই ড্রোনগুলো থেকে প্রাপ্ত ‘লাইভ ভিডিও’ বা সরাসরি চিত্র একই সাথে কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শিত হবে, যা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ২,০৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী (২৭৫ জন) রয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি (২৯১ জন)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং জাতীয় নাগরিক পার্টিও বড় সংখ্যায় প্রার্থী দিয়েছে।


১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটারের অংশগ্রহণে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে। ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে প্রায় আড়াই লাখ ভোটকক্ষে ভোট দেবেন নাগরিকরা। নারী ও পুরুষের পাশাপাশি ১,২২০ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গাজীপুর-২ আসনে সর্বোচ্চ এবং ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ভোটার সংখ্যা রেকর্ড করা হয়েছে।

নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্রায় আট লাখ কর্মকর্তা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। আর ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকছেন প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। স্বচ্ছতা নিশ্চিত করতে ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজারেরও বেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

এআরএস
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাত পোহালেই দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি পূজামণ্ডপ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারা দেশে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর