বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা

ভিয়েনা কনভেনশনেই সব বলা আছে: ওয়াশিংটন

আপডেট : ১৬ মে ২০২৩, ০৫:৩৯ পিএম

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাগতিক দেশের বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কূটনৈতিক কর্মী এবং স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের হামলা মোকাবেলায় পদক্ষেপও নেবে স্বাগতিক দেশই। 

প্যাটেল বলেন, কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে, যে কোনো দেশকে অবশ্যই সব কূটনৈতিক মিশন প্রাঙ্গণ ও এর কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে এবং কর্মীদের ওপর কোনো আক্রমণ প্রতিরোধ করার জন্য কার্যকর সব পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক কর্মী এবং স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে মর্মে একটি খবর কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কিত খবরটি সঠিক নয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: কূটনীতিকদের নিরাপত্তায় আনসারের চৌকস দল

এ সময় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচনে কোনো দল অংশ নিলো কি, নিলো না- তা নিয়ে কোনো মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন মুখপাত্র। 

একইসঙ্গে ঢাকার সঙ্গে ওয়াশিংটন বেশকিছু ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে উদগ্রীব বলেও জানান মার্কিন মুখপাত্র।তিনি বলেন, গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের সেই সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে।


একাত্তর/এসি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চীন সফর শেষ করে শুক্রবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার প্রধান কৌশলগত ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী দেশ...
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ৫৯তম দিনে এসে কূটনৈতিক তৎপরতা এক নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল এবং ওয়াশিংটনে একটি ডিনার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনার মধ্যেই তেহরান তার মিত্র ও...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং মার্কিন রণতরীর উপস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হতে যাওয়া কূটনীতিকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
কানাডার নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে বিরোধ শুরুর পর থেকে ভারতে কানাডার ডাল রপ্তানি কমেছে ব্যাপকভাবে। এর ফলে ভারতীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম আরও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর