‘বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা অনেক দেশ থেকে ভালো’

আপডেট : ১৮ মে ২০২৩, ০৮:৫১ পিএম

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বিদেশি কূটনীতিকদের ভাল নিরাপত্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ওই বৈঠকে ডাকা হয়েছিল। 

সম্প্রতি চার দেশের কূটনীতিকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। তবে তারা চাইলে অর্থের বিনিময়ে বাড়তি নিরাপত্তা নিতে পারবেন। 

সাত বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় প্রেক্ষাপটে চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এতদিন বাড়তি নিরাপত্তা দেয়া হলেও এখন আর সেই প্রয়োজন নেই বলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে।

‘রাষ্ট্রদূত, হাইকমিশনাররা গাড়িতে পতাকা তুলতে পারবেন না’ এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে জানান শাহরিয়ার আলম। 

আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে আইওএমের নির্বাচন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মইন আহমেদকে। যিনি বর্তমানে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন।

ওই নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ব্রিফিং দিতে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। 

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

একই পদে প্রতিদ্বন্দ্বী হওয়ায় চীন ও তুরস্ককে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

আন্তর্জাতিক নৌ নিরাপত্তা, নৌবাণিজ্য এবং নৌ চলাচলে পরিবেশদূষণ রোধে কর্মপন্থা গ্রহণের সুপারিশ করে থাকে জাতিসংঘের সংস্থা আইএমও।


একাত্তর/আরবি 

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর