আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:৫৭ এএম

ভোটে নানা ধরণের চক্রান্ত-ষড়যন্ত্র হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ। 

গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সোমবার মতবিনিময়ের সময় তিনি বলেন, দেশে স্থিতিশীল গণতান্ত্রিক একটা পরিবেশ আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের এই উন্নতিটা সম্ভব হয়েছে। ‘আগামী নির্বাচন..এই নির্বাচনটাও একটা চ্যালেঞ্জ। কারণ নানা ধরণের চক্রান্ত ষড়যন্ত্র হয়।’ 

শেখ হাসিনা বলেন, ‘আর বাংলাদেশের মানুষের জীবন যখনই একটু উন্নত হয় তখনই এই বাংলাদেশেরই কিছু কুলাঙ্গার আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় বদনাম করে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়। 

‘তারা আছে। তাদের আওলাদ-বুনিয়াদ আছে। এরাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে।’

এ সময় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন,২০০১ সালের কারচুপির নির্বাচন ও এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরির ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী।

‘যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি করা দল, তাদের মুখে গণতন্ত্রের ছবক শুনতে হয়, ভোটের কথা শুনতে হয়। ভোট চুরি করাই যাদের অভ্যাস, সেই চোরদের কাছ আমরা বাংলাদেশের জনগণ কী শুনবে, কী দেখবে?

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। শেখ হাসিনা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন পাবে: নানক

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে গণভবন চত্বরে একটি ফলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ায় যে সংকট তৈরি হয়েছে, দেশে যাতে তেমনটা না হয় সেজন্য কোন জমি অনাবাদী না রাখার আহবান জানান তিনি।

জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় সরকার ডেল্টা প্লানের বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।


একাত্তর/আরবি 

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর