ছয় মার্কিন কংগ্রেসম্যানের বক্তব্যের বিরুদ্ধে ১৯২ বাংলাদেশি-আমেরিকানের বিবৃতি

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:৫৭ এএম

ছয় মার্কিন কংগ্রেসম্যান প্রদত্ত বক্তব্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অসত্য উল্লেখ করে মোট ১৯২ জন বিশিষ্ট বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এক যৌথ বিবৃতিতে তা প্রত্যাখ্যান করেছেন। 

ওই ছয় কংগ্রেসম্যান দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, শিক্ষাবিদ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রচারকদের সমন্বয়ে বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকানদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা, নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশি-আমেরিকানরা, কংগ্রেসম্যানদের চিঠি থেকে মিথ্যা তথ্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দেয়া মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে থাকা এই ‘ভুল তথ্য’ কেবল বাংলাদেশের সংখ্যালঘু অধিকারের বিষয়ে কংগ্রেসম্যানদের অবস্থানের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করবে না, অধিকন্তু নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশি-আমেরিকানদের সুরক্ষা ও নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলবে।’

এ বিবৃতিতে বলা হয়, ‘সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে, তাদের (মার্কিন কংগ্রেসম্যানদের) এই সমস্ত মিথ্যা বিবৃতি বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে।’ 

বাংলাদেশি হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায় এবং তাদের নেতারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে বাইডেনের কাছে কংগ্রেসম্যানের এই চিঠিকে ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর’-বলে অভিহিত করার পরে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এই বিবৃতি এলো।

কংগ্রেসম্যান বব গুড, স্কট পেরি, ব্যারি মুর, টিম বার্চেট, ওয়ারেন ডেভিডসন ও কিথ সেল্ফ এই চিঠিতে স্বাক্ষর করেছেন এবং দাবি করেছেন যে ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে।’

তারা দাবি করেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান জনসংখ্যার উপাসনালয় পুড়িয়ে দিয়ে, লুটপাট করে, যাজকদের জেলে বন্দি করে, ধর্মান্তরিত করে এবং পরিবার ভেঙ্গে দিয়ে নিপীড়ন করছে।’

হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য এই কংগ্রেসম্যানরা বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য ও আসন্ন নির্ধারিত অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনে দেশের জনগণকে সম্ভাব্য সর্বোত্তম সুযোগ দেয়ার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশি আমেরিকানরা উল্লেখ করেছেন যে, কংগ্রেসম্যানদের বিবৃতি অক্টোবর ২০০১-এর সংসদীয় নির্বাচন-পরবর্তী সহিংসতাকে উপেক্ষা করেছে ওই নির্বাচনে বিজয়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে হিন্দুদের বিরুদ্ধে ব্যাপক সহিংস নির্যাতন সংঘটিত হয়েছিল।

তারা বলেছেন, কংগ্রেসম্যানদের বিবৃতিতে বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে খ্রিস্টান জনসংখ্যার নিপীড়ন সম্পর্কে বানোয়াট তথ্য রয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত এর আগে বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে হিন্দু জনসংখ্যা অর্ধেক হয়েছে বলে কংগ্রেসম্যানদের দাবি সত্যের অপলাপ।’

দাশগুপ্ত আশঙ্কা করেন, সংখ্যালঘু নিপীড়নের জন্য দায়ী কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মার্কিন আইন প্রণেতাদের ভুল তথ্য দিয়ে ২০২৪ সালের বাংলাদেশের নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করে থাকতে পারে। 

বাংলাদেশী খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতা কার্ডিনাল আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও কংগ্রেসম্যানদের এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন, বর্তমান সরকার সবসময় খ্রিস্টান সম্প্রদায়কে সমর্থন করেছে ও তাদের সঙ্গে রয়েছে।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেছেন, বাস্তবতা হল- আওয়ামী লীগ ফিরে আসার পর থেকে, আমাদের সম্প্রদায়টি প্রধানমন্ত্রীর ও সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর সহায়তায় সম্প্রীতির সাথে বসবাস করছে। এ প্রকল্পগুলো সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট।

বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, কংগ্রেসম্যানদের বিবৃতিতে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়নি। তবুও চিঠিতে উল্লেখিত অভিযোগ অস্বীকার করার কারণ রয়েছে। এক বিবৃতিতে তারা এই অভিযোগকে ‘কাল্পনিক ও বানোয়াট’-বলে অভিহিত করেছেন।

বাংলাদেশি-আমেরিকানরা অবশ্য এও স্বীকার করেছে যে, ২০০১ সালের নির্বাচনের পর বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়ন দেখেছিল। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভ করে ক্ষমতায় আসে। 

তারা বিবৃতিতে বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী একই গোষ্ঠীগুলোই বিদেশী ও ব্লগার-অ্যাক্টিভিস্টদের হত্যা এবং দেশজুড়ে বোমা হামলা চালানোর জন্যও দায়ী।’ 

তাদের বিবৃতিতে আরও বলা হয়, ‘একই গোষ্ঠীর এজেন্টরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্যে ভুল তথ্য সরবরাহ করছে- যাতে লঙ্ঘনকারীদের রাজনৈতিক ক্ষমতায় আনা হয়।’

কয়েক দশক ধরে বাংলাদেশে সংখ্যালঘু অধিকারের জন্য সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাওয়া এই প্রবাসীরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সুরক্ষা ও সুস্থতার জন্য কংগ্রেসম্যানদের চিঠি থেকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রত্যাহারের দাবি জানিয়েছে। 

আরও পড়ুন: ব্রিকসের সদস্যপদ পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব; কাউন্সিলম্যান: ড. নূরন নবী ও নূরুল হাসান; রাজ্য প্রতিনিধি আবুল খান; অধ্যাপক: এবিএম নাসির, ড. জিয়াউদ্দিন আহমেদ, নবেন্দু দত্ত; বিজ্ঞানী: ড. সুফিয়ান এ খন্দকার, ড. জিনা নবী; আন্তর্জাতিক টেকসই উন্নয়নের পরিচালক ইকবাল ইউসুফ; হিউজ নেটওয়ার্কের সিইও নিজামউদ্দিন আহমেদ; প্রকৌশলী: রানা হাসান মাহমুদ, আহাদ আহমেদ, প্রাণবন্ধু চক্রবর্তী; লেখক: ড. জ্যোতি প্রকাশ দত্ত, ড. পূরবী বসু; অ্যাক্টিভিস্ট: সফেদা বসু, সবিতা দাস; কমিউনিটি নেতা: গোপাল স্যানাল, ড. খন্দকার মনসুর, শ্যামল চক্রবর্তী, পরিমল কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব: জামাল উদ্দিন হোসেন; শিল্পী: রথীন্দ্রনাথ রায়, গৌরব গল্প; সাংবাদিক: দস্তগীর জাহাঙ্গীর, সিতাংশু গুহ; শিক্ষক: ড. দিলীপ নাথ; পিএইচডি ছাত্র: তৌজিয়াত আহমেদ, ব্যবসায়ী: ফারুক আহমেদ, সৈয়দ রশিদ আহমেদ করমানি প্রমুখ। 


একাত্তর/জো

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপরাধের ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা, অপরাধীর প্রভাব প্রতিপত্তিতে গুরুত্ব প্রদান প্রভৃতি বিচারহীনতার সংস্কৃতির বিকাশ ও অপরাধ প্রবণ মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টার মিয়ান আরাফি মিয়া জাহিদুল ইসলাম বেল্লাল কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর