অফিস-আদালত খুলছে আজ

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৭ এএম

ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

সারা দেশে গত বৃহস্পতিবার পালিত হ‌য় পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। তখন ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি মিলে পাঁচ দিন।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) অফিসে যোগ দেবেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে অনেকে গ্রামে ঈদ করতে গেছেন, তারা ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা ফিরবেন আরো দু'একদিন পর। ফলে অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও দুই-তিন দিন । আর তখনই রাজধানী ঢাকা ফিরবে চিরচেনা আগের রূপে।

শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এবার ঈদের দিনে ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের আগের ২ দিন (মঙ্গলবার ও বুধবার) ও ঈদের দিন (বৃহস্পতিবার) মিলে ৩ দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন । এর মধ্যে তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন।


একাত্তর/এআর

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)...
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর