গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:১৯ এএম

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকতা না থাকলে বাংলাদেশে এমন উন্নয়ন সম্ভব হতো না। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় কর্মকর্তাদের জন্য নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না।

শেখ হাসিনা বলেন, আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি। বার বারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে।

‘কিন্তু সেই ২০০৯ এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজ পার্লামেন্ট ভবন না সারাদেশটাই বদলে গেছে।’

উদ্বোধনের পরেই পুরো সংসদ সচিবালয় নতুন ভবনে কাজ শুরু করার প্রস্তুতি গুছিয়ে রেখেছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন ভবন ঘুরিয়ে দেখান।

image

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর সংসদের জরাজীর্ণ অবস্থা নজরে আসে। দেয়াল থেকে ছাদ সব সংস্কার করতে হয়েছে। আর তার অনেকখানি কৃতিত্ব দেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরি লিটনকে। 

প্রধানমন্ত্রী বলেন, ‘এটার (নতুন কার্যালয়) একটা ভাল ব্যবহার হবে। দেশের কাজে লাগবে। গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে।’  

সংস্কার কাজ ও নতুন নির্মাণে সংসদ ভবনের স্থপতি লুই আই কানের নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য পেনসেলভিনিয়া থেকে সরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ নকশা আনতে হয়। সংসদ ভবনকে বিশেষ স্থাপত্য হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।

তিনি বলেন, সংসদের ভেতরে আমরা যখন বসি তখন মেঘ ডাকার আওয়াজ শুনতে পাই। আবার রোদ এসে পড়ে। প্রকৃতির সঙ্গে বসবাস-এটাই ছিল লুই কানের নকশার সব থেকে গুরুত্বপূর্ণ দিক। সেটা সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। 

image


নতুন ভবনে মুজিব আর্কাইভ আর একটি অংশ জুড়ে সংসদ সংসদ গ্রন্থাগার। একে অমূল্য সংগ্রহশালা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডিজিটাল গ্রন্থাগার করার তাগিদ দেন। এসময় সংসদ সদস্যদের বই পড়া ও জানাকে দায়িত্ব পালনের অংশ হিসাবে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা যদি মাঝেমধ্যে সংসদে বসেন আর বই পড়েন! আমরা যখন এসেছি, তখন পড়েছি। সেখান থেকে অনেক কিছু জেনেছি।’ 

লুই আই কান সংসদ ভবনে নয়টি পৃথক ব্লক দিয়ে অষ্টভুজে নকশা এঁকেছেন। মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা ১৫৫ ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা ১১০ ফুট। করিডোর, লিফট, সিঁড়ি ও বৃত্তসহ নানা পদের নকশায় যে অসাধারণ স্থাপনা ফুটিয়েছেন তার সাথে যোগ হলো নতুন সংসদ সচিবালয় ভবন।

আরও পড়ুন: নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের

অনুষ্ঠানস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইফ, হুইফ ও সংসদ সদস্যরা। 


একাত্তর/আরবি 

জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, চিকিৎসা...
গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর