শুধু ভোট মার্কিন প্রতিনিধিদলের ফোকাস না: পররাষ্ট্রসচিব

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন উচ্চ সফর শুধু মাত্র বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, বরং এটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পৃক্ততার অংশ। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন ‘এটা ভাবা বুদ্ধিমানের কাজ হবে না যে, এই সফরটি শুধু আমাদের নির্বাচনকে কেন্দ্র করে। তবে হ্যাঁ, নির্বাচন একটি বিষয় হিসাবে আলোচনয় আসতে পারে, আমরা ফ্যাক্টরটি উড়িয়ে দিচ্ছি না।’ 

বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবে। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী প্রশাসক ইউএসএআইডি অঞ্জলি কাউরও থাকবেন।

পররাষ্ট্র সচিব বলেন, এই সফরটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিভিন্ন প্রক্রিয়ার ধারাবাহিকতা। মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য, শ্রম এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়াদিও আলোচনায় আসবে।

তিনি বলেন, জেয়া তুলনামূলকভাবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এবং তার কার্যক্ষেত্র বেশ বিস্তৃত।’

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন থেকে ঢাকায় একাধিক সফর হয়েছে। এর মধ্যে মার্চ মাসে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড এবং ডোনাল্ড লুও এ বছরের শুরুতে বাংলাদেশে সফর করেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের এ সফর মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার এবং দুই দেশের যোগাযোগ আরও জোরদার করার প্রচেষ্টা। 

মার্কিন প্রতিনিধিদল ঢাকায় তাদের ব্যস্ততার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে বলেও জানান তিনি। 


একাত্তর/আরবি 

‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে)...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে আলোচনা হয়েছে বলেন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর