শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে আলোচনা হয়েছে বলেন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সোমবার ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়েছে। তবে যখন সময় হবে, সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া শেষ হলে তখন মন্ত্রণালয় তাদের (ভারত) জানাবে।

এ সময় জসীম উদ্দিন বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশ নাক গলায় না, ভারতকেও আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে।

পররাষ্ট্রসচিব বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। আমরা সবসময় বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।

মো. জসীম উদ্দিন বলেন, আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে।

তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের প্রতিনিধিদের এসে পর্যবেক্ষণ করে যেতে বলা হয়েছে কারণ আমরা একটা খোলা বইয়ের ভূমিকা পালন করতে চাই। 

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, আমরা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জল বিদ্যুৎ আনতে তাদের সহযোগিতা চেয়েছি। এ ছাড়া ভারতে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া চালুর জন্য বলা হয়েছে।

এআর
‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে)...
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর