তথ্য ফাঁসের ঘটনা তদন্তের পর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম

নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না। তিনি আরও জানান, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনেও এলেও কার্যক্রম শুরু হয়নি।

রোববার সকালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সাইবার ইউনিট এ বিষয়ে কাজ করছে। আমাদের আগে দেখতে হবে কী ফাঁস হয়েছে। সেগুলো উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করার মতো উপাদান এখনও হাতে পায়নি।

এনআইডি সার্ভার থেকে বেশকিছু তথ্য ফাঁস হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি আমাদের অধীনে এলেও আমরা এখনও এর কার্যক্রম শুরু করিনি। বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। আইনি জটিলতা শেষ করে আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে চাই।

আসাদুজ্জামান বলেন, ফাঁস হওয়ার ঘটনার কথা আমরা শুনেছি। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব। এ মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। আপনি যেমন শুনেছেন, আমরাও ঠিক সেরকম শুনেছি। আরেকটু না জেনে অর্থাৎ জবাব দেয়ার মতো তথ্য আমার কাছে নেই।

তিনি বলেন, ঘটনা কতখানি ঘটেছে, কী ঘটেছে, কতখানি ফাঁস হয়েছে- সেসব আমরা অবশ্যই দেখবো। যদি দেখা যায়, কেউ এর সাথে যুক্ত আছে, কেউ সহযোগিতা করেছে- তবে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। এই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে ছাড় দেয় না।

আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, শুরু করার মতো উপাদান এখনও আমাদের হাতে আসেনি। তবে আমরা প্রস্তুত আছি। সাইবার ইউনিটগুলো এরইমধ্যে কাজ শুরু করেছে। আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি

তথ্য ফাঁস হওয়ার ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার কিছু আছে কি না- এমন এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগে দেখতে হবে আমাদের সুরক্ষার কী আছে। অবশ্যই সেই অনুসারে ব্যবস্থা নেবো। সেখানে কোনো ফাঁকফোকর থাকবে না।


একাত্তর/এআর

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর