অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চারজনের প্রতিনিধি দলের সাথে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডোসহ দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।

বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভ কর্মসূচীতে তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল কথা না বললেও অ্যাটর্নি জেনারেল জানান, বাংলাদেশের ফৌজদারি, মানবাধিকার বিষয়ক ও নির্বাচনী আইন নিয়ে কথা হয়েছে।

এদিকে বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। পরে বিএনপিপন্থী আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশের প্রকৃত অবস্থা জানাতেই তাদের এ কর্মসূচি।

আরও পড়ুন: ‘পরিস্থিতি মূল্যায়নের পর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত’

এর আগে, এই প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে বৈঠকে বসেন। এসময় নির্বাচনের সময়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মানবধিকার কমিশন, নির্বাচন কমিশন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যান তারা।


একাত্তর/জো

আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে...
দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর