‘পরিস্থিতি মূল্যায়নের পর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত’

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের প্রধান বলেছেন, ভোটে তারা পর্যবেক্ষক পাঠাবেন কিনা সে সিদ্ধান্ত হবে পরে। 

ইসি কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা এখানে এসেছি প্রাক নির্বাচনী অবস্থা পর্যবেক্ষণে। দুই সপ্তাহ থাকবো আমরা। নির্বাচনী পূর্ববর্তী অবস্থা জানার জন্য এসেছি।

তিনি জানান, বাংলাদেশে দুই সপ্তাহের সফরের পর ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। এরপর জোসেফ সিদ্ধান্ত নিবেন যে, বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবেন কিনা। 

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। 

বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং প্রতিনিধিদলের প্রধান চ্যালেরি রিকার্ন্ডোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বৈঠকের নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছে। কমিশনের ঘোষিত রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন।

‘তারা আগের নির্বাচনগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোন আলোচনা হয়নি।’

আরও পড়ুন: আগের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্ট ইইউ: ইসি

আসন্ন এ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের অনুসন্ধানী অগ্রগামী দল। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইইউ মিশন জানিয়েছে, ৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে, আশা ইইউ’র

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন। এদিন সকালে ঢাকায় ইইউ দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠক করেন তারা।


একাত্তর/আরবি 

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর