সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতার নামে হচ্ছে

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২১ পিএম

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএফএমএসটিইউ)’। এ জন্য বিদ্যমান ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। খবর বাসসের।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ বাড়িয়ে চার বছর করা হয়েছে।

এতদিন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ চার বছর হলেও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ ছিল তিন বছর। এ ছাড়াও আইনের খসড়ায় আরও কিছু ছোটখাট পরিবর্তন আনা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে ‘জেলা (চট্টগ্রাম পার্বত্যজেলাসমূহে বলবৎকরণ) আইন, ২০২৩ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এটি মূলত সামরিক শাসনের সময়ের অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হচ্ছে। বিষয়বস্তুতে পরিবর্তন নেই।

মন্ত্রিসভার বৈঠকে ব্রিকসের আওতাধীন ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে’ যোগ দেওয়া সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়াও জাতীয় ট্যারিফ নীতি, ২০২৩ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সভায় অনির্ধারিত আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বান্দরবানের জেলা প্রশাসক কলাগাছের আঁশ দিয়ে দিয়ে প্রথমবারের মতো সুতা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন। যারা শাড়ি তৈরি করেন, তারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব এলাকায় বেশি কলাগাছ জন্মে, সেসব এলাকায় যাতে এই শাড়ি তৈরির কাজ শুরু করা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: ১১ জেলায় নতুন পুলিশ সুপার

মন্ত্রিসভার বৈঠকে সরকারের চলতি বছরের এপ্রিল-জুনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এই সময়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে ৫টি। তাতে ৬৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৪টি।


একাত্তর/আরএ

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন টাঙ্গাইল–৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে । 
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর