এখনই ব্রিকসের সদস্য হওয়ার চিন্তা বা চেষ্টা করিনি: শেখ হাসিনা

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম

বাংলাদেশ চাইলে উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিকসের সদস্যপদ পাবে না অবস্থাটা সেরকম না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখনই সদস্য হওয়ার চিন্তা বা চেষ্টা বাংলাদেশ করেনি।

দক্ষিণ আফ্রিকায় পঞ্চদশ ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে করেন সরকারপ্রধান।

ব্রিকসের সদস্যপদ পাওয়া নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘চাইলে পাবো না, সে অবস্থাটা না। কিন্তু প্রত্যেক কাজের একটা নিয়ম থাকে। আমরা সেই নিয়ম মেনেই চলি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, নিলে (ব্রিকসে) আমরা খুশি। কিন্তু আমরা ঠিক ওইভাবে ব্রিকসে এখনই সদস্যপদ পাবো বা ব্রিকসে প্রথমবারই গিয়ে সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিলও না; সেইরকম চেষ্টা আমরা করিনি বা কাউকে বলিও নাই।’

গত সপ্তাহে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গঠিত ব্রিকস জোটের সম্মেলনে আরও ছয় দেশ নতুন সদস্য করার আমন্ত্রণ জানানো হয়েছে।

এই দেশের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, মিশর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়

তবে বাংলাদেশকে এখনই ব্রিকসে সদস্য করার জন্য কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে অনুরোধ করেননি বলে জানান শেখ হাসিনা।  

তিনি বলেন, ‘ওখানে আমার সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা কিন্তু কাউকে কিছু বলতে যায়নি যে, আমাদের এক্ষুনি মেম্বার করেন।’

ব্রিকসে সম্মেলনে যাওয়ার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমার সঙ্গে যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ হলো, আমাকে যখন ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন, সেই সময় বলছেন, তারা কিছু সদস্য পদ বাড়াবেন এবং আমার মতামতও জানতে চাইলেন। আমি বললাম যে, এটা খুবই ভাল হবে।

শেখ হাসিনা বলেন, ‘ব্রিকস যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই পাঁচটা দেশের সরকার প্রধানের সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ সবসময়ই ছিল এবং আছে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট, তিনি তখনও প্রেসিডেন্ট ছিলেন।

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতি বাংলাদেশের আগ্রহ ছিল বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা যখন শুনলাম যে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে। ওইটার ওপরেই আমাদের বেশি আগ্রহটা ছিল। সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। একেবারে যখন তৈরি হয়, তখন থেকেই আমরা আগ্রহ ছিল যে ওখানে যুক্ত হবো।

শেখ হাসিনা বলেন, ব্রিকসের সদস্যপদের বিষয়ে সংস্থার প্রেসিডেন্ট তখনই বলেছেন যে, ধাপে ধাপে নেবেন। ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করে দেশগুলিকে নেবেন এবং পরবর্তীতে ক্রমিকভাবে সদস্যপদ বাড়াবেন।

বিরোধীদের সমালোচনার জবাবে ওই সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি জানি যে, এই প্রশ্নটা আসবে। কারণ, আমাদের অপজিশন থেকে খুব হুতাশ যে, আমরা নাকি চেয়ে পাইনি, হেন তেন।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না। অন্তত আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে মর্যাদাটা আমরা তুলে ধরেছি, সেখানে আমাদের সে সুযোগটা আছে।  

‘তারা বলতে পারে কারণ, বিএনপির আমলে সারাবিশ্বে বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না,’ বলেন প্রধানমন্ত্রী। 

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর