এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে বাংলাদেশ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ এএম

চালু হলো দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন।

বিকাল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী কাওলার র‌্যাম্পে যান। সেখানে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বোতাম টিপে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান। পরে মোনাজাতে অংশ নেন তিনি। পরে সেখানে বর্ণিল ডে ফায়ারওয়ার্কসের প্রদর্শনী হয়।

পরে প্রধানমন্ত্রীকে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। 

কাওলায় আনুষ্ঠানিকতা শেষ করে সরকারপ্রধানের গাড়িবহর এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট পর্যন্ত যায়। এর আগে নির্ধারিত টোল দিয়ে গাড়িতে ওঠেন সরকারপ্রধান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেডে এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন। ইমেজ: একাত্তর

রোববার সকাল ৬টা থেকে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হবে এ উড়াল পথ। কর্তৃপক্ষ বলছে, এ পথে মাত্র দশ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া-আসা করা যাবে।

শুক্রবার সুধী সমাবেশস্থল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উড়াল মহাসড়কের একাংশ চালুতে রাজধানীর যানজট কিছুটা হলেও কমে আসবে।

উড়ালসড়কের যেসব স্থান দিয়ে ওঠানামা করা যাবে, তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সেতু বিভাগ। উত্তর দিক থেকে কাওলা, প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবের সামনে -এই তিন জায়গা দিয়ে উড়ালসড়কে ওঠা যাবে। নামার স্থানগুলো হচ্ছে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী বাস টার্মিনালের সামনে, ফার্মগেটে ইন্দিরা রোডের পাশে।

দক্ষিণ দিক থেকে ওঠা যাবে বিজয় সরণি উড়ালসড়কের উত্তর ও দক্ষিণ লেন দিয়ে এবং বনানী রেলস্টেশনের সামনে থেকে। দক্ষিণ দিক থেকে উঠে নামা যাবে মহাখালী বাস টার্মিনালের সামনে, বনানী কামাল আতাতুর্ক সড়কের সামনে বিমানবন্দর সড়কে, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।

সেতু বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, উড়ালসড়কে যানবাহন থেকে নেমে ছবি তোলা নিষেধ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর যে কোন ধরনের যানবাহন দাঁড়াতে পারবে না। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং উঠানামার র‌্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার রাখতে হবে।

এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের দৈর্ঘ্যের এই উড়াল পথ। ওঠা ও নামার জন্য আরও প্রায় ২৮ কিলোমিটারের র‌্যাম্প। সব মিলিয়ে প্রায় ৪৭ কিলোমিটার পথ। যার মধ্যে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে থাকছে সাড়ে ১১ কিলোমিটার পথ। যা উন্মুক্ত হলো শনিবার।

দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় ২০১১ সালে। প্রথমে এর খরচ ধরা হয়েছিলো ৮ হাজার ৭০৩ কোটি টাকা। মাঝের এই বছরগুলোতে কয়েক দফা বেড়ে, এখন হয়েছে ১৩ হাজার ৮৫৭ কোটি টাকা।

একাত্তর/কেএসএইচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ এখন ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয়...
শনিবার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কাওলাপ্রান্তে পৌঁছান। সেখানে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করে শেখ হাসিনা।
আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মেঘের পর সূর্য ওঠে। বাংলাদেশের মানুষ অধিকার আদায় করতে জানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশ যান চলাচলের জন্য উদ্বোধন করবেন। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর