২০৩০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ এখন ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করার জন্য দরকার টেকসই বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতা। বাংলাদেশের বিনিয়োগের জন্য সকল খাতই উন্মুক্ত। বাংলাদেশের বিনিয়োগের জন্য সবকিছু সহজতর করা হয়েছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল, ১০৯টি হাইটেক পার্ক করা হয়েছে। সড়ক-রেলসহ যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ আগামীতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আওয়ামী লীগ সুচিন্তিত পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা সু-নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি, এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিসমূহের মধ্যে বাংলাদেশসহ অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশগুলো অমিত সম্ভাবনা সংশ্লিষ্ট সবার নিকট উন্মোচিত হবে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত ১৫ বছরে আর্থসামাজিক খাতে বাংলাদেশের  রূপান্তর অভাবনীয়। বর্তমান বাংলাদেশ এক পরিবর্তিত বাংলাদেশ। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাঁথা।

সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। সুচিন্তিত এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সকল উন্নয়ন থমকে যায়। বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের দুই বছরে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিলো।

 

 

একাত্তর/এআর
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর