প্রথম যাত্রী হিসেবে এক্সপ্রেসওয়েতে কত টোল দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (কাওলা-ফার্মগেট) প্রথম যাত্রী হিসেবে গাড়ি প্রতি ৮০ টাকা করে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের বহরের ২৫টি গাড়ির জন্য এক্সপ্রেসওয়ের কাওলাপ্রান্তে দুই হাজার টাকা টোল পরিশোধ করেন সরকারপ্রধান। তার বহরের গাড়িগুলো ৮০ টাকা টোল স্লাবের মধ্যে পড়ে।

শনিবার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কাওলাপ্রান্তে পৌঁছান। সেখানে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করে শেখ হাসিনা।

এক্সপ্রেসওয়ের প্রকল্পের নানাদিক সম্পর্কে তাকে অবহিত করা। পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফার্মগেট পর্যন্ত আসে। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

সাড়ে ১৯ কিলোমিটারের এই পথের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার পথের উদ্বোধন হলো শনিবার। রোববার থেকে শুরু হবে দেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল।

২০১১ সালে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত একটি নতুন পথ তৈরির পরিকল্পনা করা হয়। যে পথটি হবে রাজধানীর ভেতর দিয়ে যাওয়া রেল লাইনের ওপর দিয়ে। যেটি হবে ১৯ কিলোমিটারের একটি উড়াল পথ।

নকশা ও পরিকল্পনার জটিলতা, অর্থ সংস্থানসহ নানা কারণে প্রকল্পটি কয়েক দফা পিছিয়েছে। ঘনবসতিপূর্ণ রাজধানীতে এমন একটি পথ তৈরিতে জমি অধিগ্রহণেই লেগেছে অনেকটা সময়। সরাতে হয়েছে ৯ হাজারের বেশি বসতি।

প্রথমে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিলো ৮ হাজার ৭০৩ কোটি টাকা। কয়েক দফা বেড়ে শেষ পর্যন্ত ব্যয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৭ কোটি টাকায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কোনো প্রান্ত থেকে উঠলেই টোলের পরিমাণ একই হবে। ব্যক্তিগত গাড়ির জন্য ৮০ টাকা, বাসের জন্য ১৬০ টাকা। আর সর্বোচ্চ টোল থাকছে চারশ টাকা।

একাত্তর/কেএসএইচ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর