মোবাইল ফোনে তিন মেয়াদে ডেটা প্যাকেজ, অক্টোবরে কার্যকর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

মোবাইল ইন্টারনেট ব্যবহারে বেশির ভাগ গ্রাহকের প্রথম পছন্দ তিন দিনের ডেটা প্যাকেজ। এবার সেটিই বাতিল করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

সংস্থাটি বলছে, প্যাকেজ কেন্দ্রীক প্রতারণাগুলোর সবচেয়ে বেশি ঘটে তিন দিনের ডেটা প্যাকেজে। তাই আগামী ১৫ অক্টোবরের পর থেকে অপারেটরা এই মেয়াদের প্যাকেজ বিক্রি করতে পারবেনা। 

বিটিআরসি জানিয়েছে, মোবাইল ইন্টারনেটে ৯৫টি ডেটা প্যাকেজকে ৪০ এ নামিয়ে আনা হয়েছে। আর সেই প্যাকেজগুলোর মধ্যে তিনটির মেয়াদ সাত দিন, ৩০দিন এবং আনলিমিটেড। থাকছেনা তিন দিনের কোনো ডেটা প্যাকেজ।

রোববার ইন্টারনেট প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা তুলে ধরে বিটিআরসি। 

কম টাকায়, বিপুল পরিমাণ ইন্টারনেট দেয়া হবে; কিন্তু সময় মাত্র তিন দিন দিন। এসব অফারে গেলো তিন মাসে অন্তত ৬৯.২৩ শতাংশ গ্রাহক তিন দিনের ডেটা প্যাক ব্যবহার করেছেন। যেটা যেকোনো ডেটা প্যাকেজের তুলনায় বেশি। 

কিন্তু, প্রায় এক হাজার ৭০০ বিদগ্ধ গ্রাহকের অভিযোগ আর মতামতের ওপর জরিপ, সঙ্গে একের পর এক পর্যালোচনা সভা শেষে বিটিআরসি তৈরি করেছে নতুন নির্দেশনা। যেখানে বলা হয়েছে থাকবেনা তিন দিন মেয়াদের কোনো ডেটা প্যাকেজ। তবে একই টাকায় সেই পরিমাণ ইন্টারনেট সাত দিনের জন্য গ্রাহকে দেয়া যাবে।

বিটিআরসি মহাপরিচালক বিগ্রেডিয়ার নাসিম পারভেজ জানান, মোবাইল অপারেটরদের ৯৫টি ডেটা প্যাকেজ কমিয়ে সর্বোচ্চ ৪০টি করা হয়েছে। গ্রাহকরা কিনতে পারবেন সাত দিন, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ। আর যে কোনো আনলিমিটেড ডেটা প্যাকের ধরণ হবে ২৫, ৫০ এবং ৭৫ জিবি। এছাড়া এখন থেকে যেকোনো ধরণের একই প্যাকেজ পুনরায় কিনলে অব্যবহৃত ডেটা ফেরত পাবেন গ্রাহকরা।

আর অপারেটররা বলছেন, বিটিআরসির এই সিদ্ধান্তে দেশের রাজস্বখাতে খারাপ প্রভাব ফেলবে। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামনের দিন গুলো ডেটা নির্ভর। তাই ডেটার জন্য মেয়াদ বেধে দেয়া জনবান্ধব নয়। 

নতুন নির্দেশণায় গ্রাহকদের দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস দেয়া যাবেনা বলে জানিয়েছে বিটিআরসি। 

ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নির্দেশনা 

১) একজন অপারেটরের সর্বোচ্চ ৪০টি প্যাকেজ থাকবে
২) গ্রাহকরা নিজের ইচ্ছামত প্যাকেজ ডিজাইন করতে পারবেন
৩) তিন দিনের কোনো ডেটা প্যাকেজ থাকবে না
৪) আনলিমিটেড প্যাকেজ হবে তিন ধরণের- ২৫ জিবি, ৫০ জিবি এবং ৭৫ জিবির
৫) মেয়াদ শেষ হবার আগে যেকোনো ভ্যারিয়েশনের একই প্যাকেজ ক্রয়ে ডাটা ক্যারি ফরওয়ার্ড করা হবে
৬) একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন
৭) সোশ্যাল প্যাক এর মাধ্যমেও  মেয়াদের মধ্যে একই প্যাক পুনরায় গ্রহণ করলে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে
৮) একজন গ্রাহককে দিনে সর্বোচ্চ তিনটি প্রমোশনাল এসএমএস দেয়া যাবে।
৯) মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে ডাটার মেয়াদ শেষ হওয়ার নোটিফিকেশন পাঠাতে হবে
১০) মোবাইল অপারেটরগুলো তাদের সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে।

 

একাত্তর/এসি
দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে...
ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ ভোটার বা অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর