ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে বিতর্কের ঝড়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন এক নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ ভোটার বা অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসি এই সিদ্ধান্ত জানায়, যা প্রকাশের পর থেকেই জনমনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসির নির্দেশনা ও বিধিনিষেধ ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

তবে তিন ধরনের ব্যক্তি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাবেন। এরা হলেন- ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।

ইসি জানিয়েছে, ভুলবশত কেউ ফোন নিয়ে এলে প্রিসাইডিং অফিসারের কাছে জমা রেখে ভোট দিতে পারবেন। তবে হাজার হাজার ভোটারের ফোন জমা রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

ভোটারদের ভোগান্তি ও নিরাপত্তার শঙ্কা

দূর-দূরান্ত থেকে আসা ভোটারদের জন্য এই সিদ্ধান্ত বড় অন্তরায় হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে নারী, বয়স্ক এবং অসুস্থ ভোটারদের জন্য যাতায়াত ও জরুরি প্রয়োজনে পরিবারের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোন। অনেক ভোটার জানিয়েছেন, ফোন রাখার নিরাপদ জায়গা না থাকলে তারা ভোট দিতেই যাবেন না। শিক্ষার্থী ও তরুণ ভোটারদের মতে, ডিজিটাল যুগে এ ধরনের সিদ্ধান্ত বিসিএস বা পাবলিক পরীক্ষার মতো কঠোরতা যা সাধারণ নির্বাচনের আমেজকে নষ্ট করছে।

স্বচ্ছতা ও তথ্য প্রবাহে বাধার অভিযোগ

সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহসহ বিশিষ্টজনদের মতে, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক অনিয়ম বা ভোট জালিয়াতির চিত্র মোবাইল ক্যামেরার মতো দ্রুত জনসমক্ষে আনা সম্ভব নয়।

ব্যক্তিগত ফোন না থাকলে কেন্দ্র দখল বা জালিয়াতির ভিডিও করা যাবে না, যা মূলত স্বচ্ছতাকে আড়াল করার একটি কৌশল হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে ধোঁয়াশা

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে সাংবাদিকদের নিয়ে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ জানিয়েছেন, চিঠির ভাষা অনুযায়ী সাংবাদিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন বলে মনে হচ্ছে। সাংবাদিকরা যদি মোবাইল ফোন ব্যবহার করতে না পারেন, তবে তাৎক্ষণিক সংবাদ প্রচার এবং নির্বাচনী অনিয়ম তুলে ধরা অসম্ভব হয়ে পড়বে। কমিশন জানিয়েছে, তারা এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেবেন।

নির্বাচন ও অংশগ্রহণকারী দল আগামী বৃহস্পতিবার ৬৪ জেলার ৪২ হাজারের বেশি কেন্দ্রে একযোগে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হবে। শেরপুর- ৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে। এবার ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

ভোটের মাত্র কয়েক দিন আগে ইসির এই সিদ্ধান্ত সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসার আগ্রহ কমিয়ে দিতে পারে এবং নির্বাচনের সামগ্রিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এআরএস
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর